Uncategorized

বেঙ্গল মিডিয়া ক্লাবের উদ্যোগে সাংবাদিক সম্মাননা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ম্বরে সম্পন্ন হলো।

সংস্কৃতি, স্বীকৃতি এবং সম্মাননার অপূর্ব মেলবন্ধনে মধ্য কলকাতার রামমোহন লাইব্রেরী’স্থিত অডিটোরিয়ামে ১৯’শে জুলাই রবিবার বিকেল চারটে থেকে বেঙ্গল মিডিয়া ক্লাবের উদ্যোগে এক উপভোগ্য অনুষ্ঠান হয়।

মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে

সমাজগঠন এবং সুন্দর সংস্কৃতির বিকাশে সাংবাদিকগণ, সাংস্কৃতিক শিল্পীবৃন্দ ও বিশিষ্ট গুণীজনদের অবদানকে মর্যাদা মন্ডিত করার উদ্যোগ ও আমন্ত্রনে সমবেত হয়েছিলেন প্রচুর সংখ্যক সাংবাদিক ও বিভিন্ন ক্ষেত্রের গুণীজনরা। পুরো অনুষ্ঠানটি মূলত তিনটি পর্বে বিন্যস্ত ছিল।

সূচনাদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠান; গুণীজন সংবর্ধনা ও সাংবাদিক সম্মাননায় জমে ওঠে আয়োজন।

উপস্থিত দর্শক ও অতিথিদের গভীরভাবে আপ্লুত করে এদিনের মনোমুগ্ধকর পরিবেশ।

সমগ্ৰ অনুষ্ঠানটি নিরলস দক্ষতায় পরিচালনা করেন বেঙ্গল মিডিয়া ক্লাব এর কেন্দ্রীয় সম্পাদক কাওসার আলী। এই আয়োজনে সক্রিয় ব্যবস্থাপনায় থাকা মেম্বারদের সহযোগিতা ছিল অতুলনীয়।

সমাজের দর্পণ হিসেবে কর্মরত নির্ভীক সাংবাদিকদের অক্লান্ত অবদানের জন্য ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়। একই সাথে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন ও সমাজ সংস্কারে ব্রতী একাধিক গুণী মানুষকে সম্বর্ধিত করা হয় এদিনের অনুষ্ঠানে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত গুণীজনেরা। আয়োজক সংস্থা ‘বেঙ্গল মিডিয়া ক্লাব’-এর কর্মকর্তাদের আন্তরিক আতিথেয়তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি সুচারু, মার্জিত ও সফল রূপ পায়। এই সন্ধ্যাটি উপস্থিত সকলের স্মৃতিতে দীর্ঘকাল অমলিন থাকবে। অবশেষে, সম্মেলক কন্ঠে বন্দেমাতরম মন্ত্রের সুরে সমাপ্ত হয় এদিনের অনুষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!