বেঙ্গল মিডিয়া ক্লাবের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রের *”গুণীজন সম্মাননা”* ও *”নতুন টিভি চ্যানেলের পোস্টার উন্মোচন”* অনুষ্ঠান।

বেঙ্গল মিডিয়া ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তেঘরিয়া কলকাতা স্থিত সেহেনাই ব্যাঙ্কোয়েটে ৬’ই জুন শনিবার সন্ধ্যায়।

অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি-কে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদেরও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তথা যাদুসম্রাট পি.সি. সরকারের সুযোগ্যা কন্যা চিত্রতারকা মৌবনি সরকার। পণ্ডিত ইন্দ্রনীল মুখার্জী সহ অন্যান্য অতিথিরা।
নাচ, গান ও নানান সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানের পরিবেশ প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এদিন অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বেঙ্গল মিডিয়া ক্লাবের উদ্যোগে নতুন টেলিভিশন চ্যানেলের আনুষ্ঠানিক পোস্টার উন্মোচন।
বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই নতুন যাত্রার শুভ সূচনা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই সংবাদমাধ্যম নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের কণ্ঠস্বর তুলে ধরার লক্ষ্যে কাজ করবে।
সমগ্র অনুষ্ঠানটি সম্প্রীতি, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মেলবন্ধন হিসেবে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।
আয়োজন রূপায়নে ছিলেন বেঙ্গল মিডিয়া ক্লাব এর সম্পাদক তথা নতুন টিভি চ্যানেলের পার্টনার কাওসার আলী ও যুগ্ম পার্টনার সুভদ্রা দাস,
বিশেষ উপদেষ্টা সঙ্গীত পরিচালক গৌতম গাঙ্গুলী প্রমুখ।
প্রচুর সংখ্যক সাংবাদিক ও আরো অনেক বিশিষ্টজনদের অংশগ্রহনে জমে ওঠে বিশেষ আয়োজনটি।




