Uncategorized

ওয়ার্ল্ড এক্সপ্রেস নিউজের প্রথম বর্ষপূর্তিতে শিল্পচর্চার উদ্যোগে সাংস্কৃতিক কর্মসূচি

উদয়পুর, ১ জানুয়ারী, ২০২৬ : ইংরেজি নববর্ষের প্রথম দিনেই শিল্পচর্চা স্কুলের ছাত্র-ছাত্রীদের ছবি আঁকা ও তবলা লহরা প্রতিযোগিতার মাধ্যমেই প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান হল ওয়ার্ল্ড এক্সপ্রেস নিউজ ডট ইন নামক একটি ডিজিটাল ওয়েব নিউজ মিডিয়ার।

বৃহস্পতিবার ১ নং ফুলকুমারী স্থিত সংস্থার নিজস্ব অফিস কক্ষেই হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রায় ৪৮ জন ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে বিজয়ী হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আগত অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ্ রতন চন্দ্র এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃনাল ভৌমিক। স্বাগত ভাষণ ও ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন সংস্থার সম্পাদক বানীব্রত দত্ত।

এদিন আমন্ত্রিত অতিথিদের বরণ করার পর কেক্ কেঁটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন নিউজ ব্রডকাস্টার জার্নালিস্ট ইউনিয়নের উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক নবীন চক্রবর্তী ও ফিল্ম আর্টিস্ট মিউজিক ইউনিয়নের উদয়পুর মহকুমা কমিটির সভাপতি জয়দেব দেবনাথ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের মধ্যে সাংস্কৃতিক কর্মসূচিকে ঘিরে দারুন উৎসাহ লক্ষ্য করা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!