Uncategorized

কলকাতাতেও লেনস্কার্ট বিক্ষোভ, হিন্দুমহাসভার অভিনব প্রতিবাদ কর্মসূচি

পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটদানের দিনই কট্টর হিন্দুত্বের পথে নির্বাচনী প্রচার করলেন ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভার টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী ও রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । বিখ্যাত চশমা কোম্পানি লেনস্কার্টের হিন্দু কর্মচারীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে সারা দেশে যখন বিক্ষোভ ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই টালিগঞ্জ বিধানসভা অন্তর্গত এবং দক্ষিণ কলকাতার প্রায় প্রতিটি লেন্সকার্ট শোরুমে সদলবলে গিয়ে কর্মীদের কপালে তিলক এবং হাতে ধর্মীয় ধাগা বেঁধে দিলেন চন্দ্রচূড় বাবু এবং তাঁর দলের সদস্যরা । সেই সাথে তাঁদের দেওয়া হলো কালীঘাটের মা কালীর ফুল ও প্রসাদ । শুধু তাই নয় লেন্সকার্ট কর্মীদের হাতে একটি ধিক্কারপত্র ও লেন্সকার্ট কোম্পানির মালিক পীযূষ বানসালের বিকৃত চিত্র তুলে দেওয়া হয় । দোকানের সামনে লেন্সকার্ট কর্তার পীযূষ বনসালের ছবি পড়ানো হয় এবং সেই সাথে যতদিন না পীযূষ প্রেসমিট করে ক্ষমা চাইছেন ততদিন মানুষকে এই কোম্পানির চশমা কেনা থেকে বিরত থাকতে আবেদন করলো অখিলভারত হিন্দুমহাসভা পশ্চিমবঙ্গ প্রদেশ । তবে লেন্সকার্ট কোম্পানি ও দোকানের কর্মীদের হিন্দুমহাসভার পক্ষ থেকে আশ্বাস দিয়ে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন আপনাদের সাথে আমাদের কোন সমস্যা নেই । আপনাদের ধর্মীয় অধিকার রক্ষা ও ভাবাবেগের জন্যই আমরা লড়াই করছি । কিন্তু আপনাদের মালিক পীযূষ বানসালের জানা উচিত ভারতবর্ষ হিন্দুদের দেশ এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু তাই কোম্পানির কর্মীদের কোন নির্দেশ বা ফতোয়া দেওয়ার আগে ওর দশবার ভাবা উচিত ছিল । আমরা ভারত সরকারের কাছে লেন্কার্ট মালিকের গ্রেপ্তারি ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি । হিন্দুমহাসভা কোন মূল্যেই সনাতনের অপমান সহ্য করবেনা । প্রয়োজনে ভারতের বৃহত্তর অংশের মানুষকে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে ভারতে লেন্সকার্টের প্রোডাক্ট বিক্রি বন্ধ করে দেব আমরা । আমরা জনগণের কাছেও আবেদন করব যে লেনস্কার্ট শোরুম বা দোকানে দেবী লক্ষ্মী বা সিদ্ধিদাতা গণেশের ছবি বা মূর্তি থাকবে শুধুমাত্র সেই লেন্সকার্ট দোকানগুলো থেকেই চশমা কিনুন । কারণ ভারত হিন্দুদের দেশ তাই এখানে হিন্দু বা সনাতনী ভাবাবেগে কেউ আঘাত করলে লঙ্কাকাণ্ড বেঁধে যাবে এবং সনাতনের অসম্মানকারীদের ব্যবসার বারোটা বাজিয়ে পাততাড়ি গুটিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হবে । সেক্যুলারিজমের নামে অনেক অসভ্যতা আমরা সহ্য করেছি । কিন্তু এবার প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রয়োজনে প্রতিশোধ নিতে আমরা বদ্ধ পরিকর । আজ নির্বাচনী বিক্ষোভ কর্মসূচিতে হিন্দুমহাসভা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অনামিকা মন্ডল, শ্রীমন্ত পালিত, প্রিয়োব্রত মুখার্জি, সোমা দে মন্ডল, সুতপা দাস, মনোজ চ্যাটার্জী, দেবনারায়ণ ঘোষ সহ একাধিক রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন । নির্বাচন পরবর্তী সময়েও আগামী দিনে হিন্দুমহাসভা যে কট্টর হিন্দুত্বের পথেই হাঁটবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!