বেঙ্গল মিডিয়া ক্লাব পক্ষ থেকে মিলন উৎসব

বেঙ্গল মিডিয়া ক্লাব এর মিলন উৎসব ২০২৫ এর উপভোগ্য আয়োজন হয় শনিবার ২৯’শে নভেম্বর ,লেক টাউন মুক্ত মঞ্চ অডিটরিয়ামে।

বেঙ্গল মিডিয়া ক্লাব এর কেন্দ্রীয় সম্পাদক কাওসার আলীর সুযোগ্য পরিচালনায়,
বিশেষ ভূমিকা রাখেন
সোমনাথ খাঁ,অনুপল বিশ্বাস, বাবলি দাস, অভিজিৎ জানা, রাজ সিনহা,অভিজিৎ রায় চৌধুরী,মনোজ শাহ, পলাশ নস্কর, সম্পা ঘোষ,কৌশিক ঘোষ,রঞ্জিত সিংহ,বিশ্বজিৎ চৌধুরী,মৃত্যুঞ্জয় বিশ্বাস, রূপেশ গুপ্তা,হেনা হায়াৎ,সুমিত দে। সহ সক্রিয় সদস্য সদস্যাগণ।
আনুষ্ঠানিক গানের সঙ্গে দ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিশেষভাবে সক্ষম একঝাঁক শিশুদের উপস্থাপনা প্রশংসা পায়।
সম্বলহীন অনাথ শিশুদের জন্য কেক কেটে উৎসব পালন উপস্থিত সকলের উচ্ছসিত অভিনন্দন লাভ করে।
স্বরলিপি, সুরধ্বনী…. প্রমুখ সংস্থার সমবেত সঙ্গীত, রিদম ডান্স অ্যাকাডেমি, বাগুইআটি নৃত্যাঙ্গন প্রভৃতি সংস্থা,
উপস্থিশ ছিলেন বারিস্টার সুব্রত চক্রবর্তী,
গীতাঞ্জলি মুখার্জি, এনি সেন,শ্যামল সেন, পারমিতা ব্যানার্জি,স্বামী প্রহবানন্দ, রতন ঝাওয়ার,লেডি পাইলট কোমল , রুহুল আমিন, তমাল নাথ, ছাড়াও আরো বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। অতিথি এবং অংশগ্রহণকারী শিল্পী সহ সদস্য সদস্যাগণকে বেঙ্গল মিডিয়া ক্লাব এর স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
…………
সম্মীলিত কন্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে বেঙ্গল মিডিয়া ক্লাব এর মিলন উৎসব ২০২৫ এর পরিসমাপ্তি ঘটে আগামীর শুভকামনা উচ্চারণের মাধ্যমে।




