Uncategorized
শিশুবিশেষজ্ঞ ডাক্তার সুজয় চক্রবর্ত্তী’র উদ্যোগে শিশুদিবস পালনে ১৭’তম বর্ষে শিশুদের মহামিলন মিছিল।

হাওড়া থেকে এর বিশেষ প্রতিবেদন।
হাওড়ার বিজয়ানন্দ স্মারক উদ্যান থেকে ১৭’তম বর্ষে শত শত শিশুদের মহামিলন মিছিল বের হয়ে নানান পথ পরিক্রমার পর ডুমুরজলা স্টেডিয়ামে পৌঁছে, পরিক্রমণের ইতি ঘটে।
অগণিত কচিকাঁচাদের অনিন্দ্যসুন্দর সমাবেশে মন ভরে ওঠে তাদের সঙ্গে করে নিয়ে আসা অভিভাবকদের পাশাপাশি অনাত্মীয় সাধারণ মানুষেরও।
বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার সুজয় চক্রবর্ত্তী’র উদ্যোগে প্রতিবার একটা সুবিপুল সমাবেশে, শিশুদের মিলন উৎসব শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করেন হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের ক্লান্তিহীন সহসাথীরা।
মনমাতানো অত্যন্ত আনন্দজনক করে সাজিয়ে তোলা হয় পুরো আয়োজনকে।
রঙ-বেরঙের পরিচ্ছদ পরিহিত ছোটদের মধ্যে প্রতিবছর দারুণ উৎসাহ ও আলোড়ন তোলে শিশু চিকিৎসক ডাক্তার সুজয় চক্রবর্ত্তী’র উদ্যোগে শিশুদের মহামিলন মিছিল।




