Uncategorized
সচেতনতার বার্তা মহাবলি নাটকে

নিজস্ব সংবাদদাতা হাওড়া: গ্রামীণ জেলার জয়পুর থানার কাশমলি জিপি র পারবাক্সী তে রাজ্য পর্যায়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চিরনবীন প্রাঙ্গণে আয়োজিত নাটক। রক্ত দান শিবির সংগঠিত করার আহ্বান জানিয়ে সচেতনতার বার্তা নিয়ে মহাবলি নাটক মঞ্চস্থ হয়। চুয়াত্তর বছর বয়সী নাট্যজন সম্মানিত বহু নাটক লেখক ও অভিনেতা ভাষ্কর লাহিড়ীর লেখা নাটক মহাবলি মঞ্চস্থ হয় সকাল দর্শক ও শ্রোতাদের মন জয় করেন অভিনেত্রী ও অভিনেতা বর্গ বলে জানান শুভাকাঙ্ক্ষী সমাজকর্মী সেখ রমিজুল হক ও রুকসোনা বেগম আমাদের প্রতিনিধিকে। অভিনয় করেন জয়ন্তী চন্দ্রীমা চক্রবর্তী, বিমান সুব্রত ভট্টাচার্য,, সৌরভ আসিমুদ্দিন সান, কুশল অনুপম মণ্ডল,আবহে কৌশিক কুণ্ড ও মলয় প্রমুখ বলে জানা গেছে।





