তামিলনাড়ু থেকে বাড়ি ফেরার সময় মেঘালয় এক যুবক নিখোঁজ

তামিলনাড়ু থেকে বাড়ি ফেরার পথে মালদা টাউন স্টেশনে নেমে নিখোঁজ মেঘালয়ের এক মানসিক ভারসাম্যহীন যুবক। নিখোঁজ যুবকের নাম লোবিন সাংমা, বয়স ৩৭ বছর, বাড়ি রেমগ্রী, রারি, নর্থ গারো হিলস, মেঘালয়। জানা যায় চলতি মাসের গত 17 তারিখ তামিলনাড়ু থেকে হাওড়া স্টেশনে নেমে সেখান থেকে তার এক সঙ্গীর সঙ্গে মেঘালয়ের উদ্দেশ্যে বাড়ি ফেরার পথে মালদা টাউন স্টেশনে ট্রেন থামলে তার সঙ্গীর হাত ছাড়িয়ে জোর করে ট্রেন থেকে নেমে পড়ে। স্বাভাবিকভাবেই সেদিন মালদা টাউন স্টেশনে প্রচন্ড ভিড় থাকার কারণে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এরপরেই শুরু হয় খোঁজাখুঁজি। মেঘালয় থেকে তার পরিবারের লোক মালদা টাউন স্টেশনে এসে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এবং তারপরে ইংরেজবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। নিখোঁজ ওই ব্যক্তি বাংলা ভাষা বলতে পারে না জন্য চিন্তায় রয়েছে পরিবার। খোঁজ শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।




