এয়োদশ বর্ষ রাণী ভবশঙ্করী স্মৃতি মেলার উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম,

,,,, হাওড়া গ্রামীণ জেলার উদয়ণারায়নপুর থানার গড়ভবানীপুর এ রায় বাঘিনী রাণী ভবশঙ্করী স্মৃতি রক্ষা সমিতির আয়োজনে,রায় বাঘিনী রাণী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রে এয়োদশ বর্ষ রাণী ভবশঙ্করী স্মৃতি মেলার উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সমিতির সভাপতি ও এলাকার জনপ্রিয় বিধায়ক সমীর কুমার পাঁজা বলেন আমাদের প্রতিনিধিকে যে, মেলা চলবে সপ্তাহব্যাপী নানা ধরনের প্রদর্শনী ও সাংস্কৃতিক,সামাজিক, সেবা ও শিক্ষা, সচেতনতা বৃদ্ধি করতে সচেষ্ট রায় বাঘিনী রাণী ভবশঙ্করী স্মৃতি রক্ষা সমিতির সৈনিক বর্গরা।

সম্পাদক সুখেন্দু চন্দ্র বলেন ছাব্বিশ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনেরা পর্যায়ক্রমে উপস্থিতি থাকবেন ও প্রবীণ ও নবীন শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন দেবব্রত ও সুব্রত চক্রবর্তী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনেরা তার মধ্যে মন্ত্রী অরুপ রায়, বিধায়ক অরুনাভ সেন রাজাবাবু,সীতানাথ ঘোষ, অভিনেত্রী ও বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, হাওড়া জিলা পরিষদের শিক্ষা ও বণ কর্মাধ্যক্ষ সুলেখা পাঁজা মানষ কুমার বসু সহ আরো অনেকে।আট থেকে আশি বছরের আপামর জনসাধারণের সমাগম হাজার হাজার ঘটবে বলে জানান শুভাকাঙ্ক্ষী পিটি শিক্ষিকা সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধিকে। নিম্ন দামোদর বন্যা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক সনৎ মাল ও জনাব সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক মেলায় অংশগ্রহণকাররী ও উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। হাজারো বিকিকিনির সম্ভার নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা ও দোলনা ঝোলান আরো অনেক কিছু হাজারো রকমের খাবার দাবার সহ আলোক সজ্জা দেখার মতো হয়েছে বলে জানান শুভাকাঙ্ক্ষী সমাজকর্মী সেখ মেহবুব হোসেন ও হোসেন এ্যাসোসিয়েটের কর্ণধার সেখ নিসার হোসেন আব্দুল আহাদ লাইট বাবু আমাদের প্রতিনিধিকে।



